পড়া

পড়তে আমার ভাল লাগে না
মন বসে না পাঠে,
পড়ার টেবিলে বসে মন চায় না
বইখানি খুলতে।

ইংরেজীতে মাথা ব্যাথা
গ্রামারে এলারজী,
ভুগোল পড়তে ভাল লাগে না
ইতিহাস! বলবো আর কি?

বাংলা অত সহজ নয়
ব্যাকরনটা কটিন বেশ,
জ্যামিতির সুত্র আমার-
মাথায় লাগায় প্যাঁচ।

বুক আমার ধুকধুক করে
যদি পড়ি বিজ্ঞান,
অংক কষলে মাথা ঘুরে
হব বোধ হয় অজ্ঞান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন